দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ঘোষণা দিয়েছেন এক কলেজছাত্র।
রোববার (১৪ জুন) দুপুরে নগরীর ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
তাওহিদুল ইসলাম নামে ওই শিক্ষার্থী বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ঘটনার সময় আর্জেন্টিনা দলের সমর্থকদের উপস্থিতিতে তিনি প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করেন এবং পরে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরিধান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোসল শেষে তাওহিদুল আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানান। এ সময় উপস্থিত সমর্থকরা তার সঙ্গে ছবি ও সেলফি তোলেন। পরে ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
তাওহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক ছিলাম। তবে সম্প্রতি বিভিন্ন কারণে হতাশ হয়ে পড়ি। এর মধ্যে আমার এক আর্জেন্টিনা সমর্থক বান্ধবী আমাকে দল পরিবর্তনের পরামর্শ দেয়। পরে আমি আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিই।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্রাজিল সমর্থকদের কেউ কেউ দাবি করেছেন, তাওহিদুল প্রকৃত সমর্থক নন এবং আবেগের বশে দল পরিবর্তন করেছেন।
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক সাব্বির হোসেন বলেন, সাম্প্রতিক ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্সে হতাশ হয়ে তাওহিদ দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাকে স্বাগত জানিয়েছি।
জে আই