• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

এমপি হান্নান মাসউদের স্ত্রীর স্ট্যাটাস ঘিরে বিএনপির বিক্ষোভ, কী লিখেছিলেন?

নোয়াখালী প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও নিঝুমদ্বীপের স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে নিঝুমদ্বীপের মানুষকে ‘কুত্তা পাখি, ছাগল পাখি, গরু পাখি’ বলে আখ্যায়িত করেছেন। এ ধরনের বক্তব্যে নিঝুমদ্বীপবাসীকে অপমান করা হয়েছে দাবি করে তারা এর প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘নিঝুমদ্বীপে এসে তিনি যেভাবে মানুষকে প্রাণীর সঙ্গে তুলনা করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। তার এমন স্ট্যাটাস আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

বক্তারা আরও বলেন, ‘মানুষের মর্যাদা ও সম্মান নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়। মতপ্রকাশের অধিকার সবার রয়েছে, তবে সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর সম্মানহানি করা উচিত নয়।’

বিক্ষোভকারীরা বলেন, ‘শ্যামলী সুলতানা জেদনীর বক্তব্যের প্রতিবাদে নিঝুমদ্বীপের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছেন। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।’

এ সময় নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘নিঝুমদ্বীপের মানুষকে নিয়ে এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যের কাছ থেকে আমরা এমন বক্তব্য প্রত্যাশা করি না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

সাবেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শাহেদ উদ্দিন বলেন, ‘নিঝুমদ্বীপের মানুষকে কোনোভাবেই অপমান করা মেনে নেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বক্তব্যের প্রতিবাদে সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে।’

আরেক বিএনপি নেতা মো. ইব্রাহিম পার্টি বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের সম্মান ও মর্যাদায় আঘাত না করে। তারা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।’

আরও পড়ুন

কুমিল্লায় চাঁদাবাজির চেষ্টাকালে ‘কানা মমিন’ গ্রেপ্তার

সার মজুদের অভিযোগে জামায়াত নেতাকে জরিমানা

মাদককাণ্ডে মিজান হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, খুনি গ্রেপ্তার

তবে শ্যামলী সুলতানা জেদনী ওই ফেসবুক পোস্ট ডিলিট করে দিয়েছেন। এ বিষয়ে কোনো ব্যাখ্যা বা মন্তব্য করেননি তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘নিঝুমদ্বীপে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷ তারা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ করেছে।’

/অ

  • নোয়াখালী
  • ফেসবুক স্ট্যাটাস
  • বিক্ষোভ
এ সম্পর্কিত আরও খবর
সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ, দিল্লিতে ১৬৩ ধারা জারি
সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ, দিল্লিতে ১৬৩ ধারা জারি
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩
জেনজি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক চার শতাধিক
জেনজি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক চার শতাধিক
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।