• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম

হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণ, প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের কৃতজ্ঞতা

দেশ টিভি ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৬, ২২:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব, দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একইসঙ্গে হাটহাজারীর আপামর জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী মীর হেলাল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উপজেলার কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার ১ হাজার ২০০ জন কৃষক-কিষাণীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ কৃষক কার্ড বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একইসঙ্গে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে পুরোহিত ভিক্ষুদের সম্মানী প্রদান কার্যক্রমও উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কার্যক্রম ভার্চুয়ালি যুক্ত করা হয়। এর মাধ্যমে নির্বাচিত কৃষক ও উপকারভোগীদের মাঝে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

হাটহাজারীতে উপস্থিত কৃষক-জনতার উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা বাস্তবে রূপ দিয়ে দেখান। এটাই তারেক রহমান সরকারের প্রকৃত পরিচয় ও মূল শক্তি। চট্টগ্রামের এই হাটহাজারী উপজেলায় বিগত মাত্র ৭ মাসে যে অভূতপূর্ব উন্নয়ন সূচিত হয়েছে, তা গত ১৭ বছরেও সম্ভব হয়নি।’

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘হাটহাজারী ও বায়েজিদসহ চট্টগ্রাম-৫ আসন তথা সমগ্র চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।’

দেশব্যাপী একযোগে আয়োজিত এ কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। কনফারেন্সে প্রধানমন্ত্রী চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের কাছে হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণের সার্বিক পরিস্থিতি জানতে চান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক প্রীতি মনোভাব ও প্রান্তিক কৃষকদের কল্যাণে গৃহীত উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রেরিত বিশেষ সহায়তার অংশ হিসেবে আজ প্রায় ১২ শত কৃষক-কিষানি ‘কৃষক কার্ড’ গ্রহণ করেছেন। আপনার এ যুগান্তকারী উপহারে চট্টগ্রামের কৃষকরা আজ অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। হাটহাজারীর সর্বস্তরের জনগণ অতীতে যেমন আপনার পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আজীবন আপনার পাশে থাকবে।’

সরকারের দেশপ্রেম ও কৃষিবান্ধব নীতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশকে একটি শক্তিশালী, সার্বভৌম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসনের সর্বস্তরের কর্মচারীদের তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

একই সঙ্গে তিনি দেশ ও রাষ্ট্রবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার জোর আহ্বান জানান।

আরও পড়ুন

সংঘর্ষে রণক্ষেত্র কুষ্টিয়া, গোলাগুলিতে নিহত ১

রামগতিতে ৬৭৮ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

ইউএনওর হাত ধরে সেই তুবা ফিরলো স্কুলে

হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত এ আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা এবং হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

/অ

  • কৃষক কার্ড
  • চট্টগ্রাম
এ সম্পর্কিত আরও খবর
রামগতিতে ৬৭৮ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ
রামগতিতে ৬৭৮ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ
কৃষক কার্ডে মিলবে যে ১০ সেবা
কৃষক কার্ডে মিলবে যে ১০ সেবা
সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান
সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান
আনোয়ারায় মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আনোয়ারায় মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।