দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, এ সময় আত্মরক্ষার জন্য কিশোরী ব্লেড দিয়ে ওই ব্যক্তির যৌনাঙ্গে আঘাত করলে তিনি আহত হন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. হাসমত আলী ওই রাত ৯টার দিকে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
কিশোরীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মকবুল হোসেন তাঁদের বাড়ির পাশেই থাকেন। তিনি দীর্ঘদিন ধরে কিশোরীকে উত্ত্যক্ত করাসহ অনৈতিক সম্পর্কের প্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তাঁর স্বজনদের জানিয়ে সতর্কও করা হয়েছিল।
অভিযোগে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মকবুল হোসেন কিশোরীর বাড়িতে গিয়ে তাকে কয়েকটি শ্যাম্পু দেন এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। কিশোরী এতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণের হুমকি দিয়ে তিনি চলে যান।
পরে সন্ধ্যা ৭টার দিকে কিশোরীর দাদি ঘরে নামাজ পড়ার সময় মকবুল হোসেন ওই বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তিনি কিশোরীকে জাপটে ধরে মাটিতে ফেলে মুখ চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরী আত্মরক্ষার জন্য ঘরে পড়ে থাকা একটি পুরোনো ব্লেড দিয়ে তাঁর যৌনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আহত হয়ে মকবুল চিৎকার করে সেখান থেকে চলে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে ছুটে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কিশোরীর বাবা হাসমত আলী বলেন, খবর পেয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে রাতেই থানায় লিখিত অভিযোগ করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে আহত মকবুল হোসেন কোথায় চিকিৎসা নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে সেখানে তাঁর চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের দাবি, তিনি লালমনিরহাট বা রংপুরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ঘটনাটি তিনি কিছুক্ষণ আগে জানতে পেরেছেন। কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যে আই