দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার তার চাচা জাহিদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আন্দিদিল গ্রামবাসীর উদ্যোগে জেলা আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই, নিহত মাহিদার মা মনিরা আক্তার ও চাচা মো. সজিবসহ অন্যরা।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রী ও সাত বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন ঘটনা যাতে আর কোনো পরিবারকে দেখতে না হয়, সে জন্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা মাহিদা হত্যার ঘটনায় অভিযুক্ত জাহিদুলের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদের কাছে মাহিদা হত্যার দ্রুত বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে মাহিদাকে পানি খাওয়ানোর কথা বলে একটি বসতঘরে নিয়ে যান জাহিদুল। সেখানে তাকে ধর্ষণ ও হত্যা করা হয় বলে অভিযোগ। পরে মাহিদার মা মনিরা বেগম মেয়েকে খুঁজতে গিয়ে সন্দেহবশত জাহিদুলের ঘরে প্রবেশ করেন। সেখানে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মাহিদাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা জাহিদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে জাহিদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
যে আই