দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চাঞ্চল্যকর মো. বশার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সাইদুল জমাদ্দার ও সালমা বেগম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ আইচা থানাধীন এলাকা থেকে নিখোঁজ হন মো. বশার। পরদিন তার পরিবারের পক্ষ থেকে দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের ঘটনায় তদন্তে নেমে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাইদুল জমাদ্দার ও সালমা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে বশারের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর দক্ষিণ আইচা থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ২০১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে সাইদুল জমাদ্দার আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দক্ষিণ আইচা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
যে আই