দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের উজিরপুরে আলোচিত তুবার বাবা অনিক সরদারকে সংশোধনের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে তিনি তিন মাস চিকিৎসা নেবেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা দেড়টায় বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
তিনি বলেন, পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় সোমবার দুপুরে গাড়িতে করে অনিক সরদারকে রিহ্যাবে পাঠানো হয়েছে। সেখানে তিনি তিন মাস থেকে চিকিৎসা নেবেন।
ইউএনও বলেন, অনিক সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত তার স্ত্রী স্বাবলম্বী হতে যে কাজ করতে চান, সেই কাজে সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, অনিকের বড় মেয়ে তুবা বিনতে অর্ণি যে স্কুলে লেখাপড়া করে, সোমবার তিনি নিজে সেখানে গিয়ে খোঁজখবর নিয়েছেন। শিক্ষকদের সঙ্গে তুবার পড়ালেখার বিষয়ে কথা হয়েছে। তারা তার পড়াশোনার প্রতি বিশেষ নজর রাখবেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে তুবার পড়ালেখা চালিয়ে যাওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন।
তুবার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ইউএনও বলেন, কেউ তাকে সহযোগিতা করতে চাইলে ওই অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারবেন।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার সময় জনতার হাতে ধরা পড়েন অনিক সরদার। পরে তাকে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে তার মেয়ে তুবা। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে নিজের হাতে তাকে খাওয়ায় সে।
স্থানীয় এক যুবক ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
এমএম/