• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী

হেয়ার আইল্যান্ড ও সোনারচর হতে পারে দক্ষিণাঞ্চলের পর্যটনের নতুন দিগন্ত

পটুয়াখালী প্রতিনিধি
  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার হেয়ার আইল্যান্ড ও সোনারচর হতে পারে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পের নতুন সম্ভাবনার দ্বার। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই দুই দ্বীপে রয়েছে দীর্ঘ সমুদ্রসৈকত, সবুজ বনাঞ্চল, সূর্যোদয়-সূর্যাস্ত, অতিথি পাখির বিচরণসহ নানা প্রাকৃতিক আকর্ষণ। সোনারচরে রয়েছে হরিণ ও বন্য মহিষের অবাধ বিচরণও।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এসব পর্যটন স্পটে ঘুরতে আসা পর্যটকরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন ও যোগাযোগব্যবস্থা গড়ে তোলা গেলে হেয়ার আইল্যান্ড ও সোনারচর দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে নতুন দিগন্তের সূচনা করতে পারে।

গুগল ম্যাপে হেয়ার আইল্যান্ড নামে পরিচিত দ্বীপটি স্থানীয়দের কাছে চর হেয়ার নামে পরিচিত। তিন দিকে নদী ও এক দিকে সাগরঘেরা দ্বীপটির অবস্থান রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে। ডিম্বাকৃতির এই দ্বীপের বিস্তীর্ণ এলাকায় রয়েছে ঘন সবুজ বনায়ন, জলরাশি ও দীর্ঘ বালুকাময় সৈকত।

সৈকতের তটরেখায় ছোটাছুটি করে লাল কাঁকড়া। বিভিন্ন সময় দেখা মেলে নানা প্রজাতির অতিথি পাখির। ঝাউবনের পাতার শোঁ শোঁ শব্দ আর সাগরের ঢেউ মিলে তৈরি করে মনোরম পরিবেশ। দ্বীপের যেকোনো প্রান্ত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগও পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ।

হেয়ার আইল্যান্ডের পাশেই রয়েছে সোনারচর। সরু আঁকাবাঁকা খালের দুই পাশে গড়ে উঠেছে ঘন সবুজ বনাঞ্চল। বনের ফাঁকে প্রায়ই দেখা মেলে হরিণের। মানুষের উপস্থিতি টের পেলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যায় এসব বন্যপ্রাণী।

স্থানীয়দের ভাষ্য, একসময় সোনারচরে হরিণের দেখা পাওয়া ছিল অনেকটাই ভাগ্যের ব্যাপার। এখন বনাঞ্চলের বিভিন্ন স্থানে প্রায়ই হরিণের অবাধ বিচরণ দেখা যায়। পাশাপাশি বনের ছায়াঘেরা এলাকায় বিচরণ করে বন্য মহিষের দল। হরিণ, মহিষ ও নানা প্রজাতির পাখির উপস্থিতিতে সোনারচরকে অনেকেই সুন্দরবনের আদলে একটি প্রাকৃতিক পর্যটন স্পট হিসেবে দেখছেন।

ঢাকা থেকে সোনারচরে ঘুরতে আসা মেহেদী বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড বা বালি দ্বীপের আদলে হেয়ার আইল্যান্ডকে সাজানো যেতে পারে। কক্সবাজার, কুয়াকাটা কিংবা সুন্দরবনের তুলনায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্যেও কোনো কমতি নেই। সরকারি-বেসরকারি উদ্যোগে হোটেল-মোটেল নির্মাণের পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা গেলে হেয়ার আইল্যান্ড পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, এ অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে কর্মপরিকল্পনা নেওয়ার উদ্যোগ করা হয়েছে। বিশেষ করে চর হেয়ার, সোনারচর, চর তুফানিয়া ও জাহাজমারা—এই চারটি পর্যটন স্পটে পর্যটকদের যাতায়াতের সুব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে সেখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।

আরও পড়ুন

বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

পটুয়াখালীতে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সরকার রাঙ্গাবালীর সোনারচর, চর হেয়ার, চর তুফানিয়া ও জাহাজমারাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করলে এগুলো দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় বড় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব স্পটে পৃথকভাবে ট্যুরিস্ট পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ মোতায়েনের প্রয়োজন রয়েছে।

হেয়ার আইল্যান্ড ও সোনারচরের পাশাপাশি জাহাজমারা ও তুফানিয়াকে নিয়ে পরিকল্পিত পর্যটন জোন গড়ে তোলা গেলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে রাঙ্গাবালীর এসব দ্বীপ আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এতে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়ার সুযোগ রয়েছে।

এমএস/

  • পটুয়াখালী
  • হেয়ার আইল্যান্ড
  • সোনারচর
এ সম্পর্কিত আরও খবর
পটুয়াখালীতে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে
পটুয়াখালীতে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে
বাউফলে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর দণ্ড, একজনের যাবজ্জীবন
বাউফলে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর দণ্ড, একজনের যাবজ্জীবন
রাঙ্গাবালীতে বজ্রপাতে নৌকায় বসে থাকা ব্যক্তির মৃত্যু
রাঙ্গাবালীতে বজ্রপাতে নৌকায় বসে থাকা ব্যক্তির মৃত্যু
দুমকিতে মসজিদের মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
দুমকিতে মসজিদের মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X