দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার নিহত শিশুটির মা মনিরা আক্তার বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলাটি করেন। এতে জাহিদুল ইসলাম (২০)কে একমাত্র আসামি করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার জাহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে আশুগঞ্জের আন্দিদিল গ্রামে মাহিদাকে পানি খাওয়ানোর কথা বলে একটি বসতঘরে ডেকে নেওয়ার অভিযোগ ওঠে জাহিদুলের বিরুদ্ধে। সেখানে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে মাহিদার কোনো খোঁজ না পেয়ে তার মা মনিরা আক্তার সন্দেহবশত জাহিদুলের ঘরে যান। সেখানে তিনি মাহিদাকে অচেতন অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা জাহিদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এমএস/