দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি স্বপন মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নড়াইলের লোহাগড়া উপজেলার ডিক্রিরচর গ্রামে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক নয়ন সাহা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন মোল্যা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের বাসিন্দা জুবায়ের ও তার বাবা রমজান ভূঁইয়ার ওপর পাশের পুকুরিয়া গ্রামের ১০-১২ জন হামলা চালায়। তারা বাবা-ছেলেকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জুবায়ের মারা যান।
নিহত জুবায়ের গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় জুবায়েরের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার গোপালগঞ্জ সদর থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
যে আই