দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা স্কলারশিপ পেয়েছেন সিরাজগঞ্জের মো. রাশেদুল ইসলাম (রাশেদ)।
রাশেদুল ইসলাম কামারখন্দ উপজেলার পাইকশা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
বিশ্বব্যাপী উদ্ভাবন, মেধাসম্পদ আইন ও প্রযুক্তি সংরক্ষণ বিষয়ে উচ্চতর গবেষণার জন্য উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এ স্কলারশিপ দেওয়া হয়। কঠোর মেধা যাচাই ও বিদেশি ভাষায় দক্ষতা প্রমাণের বিভিন্ন ধাপ পেরিয়ে তিনি এ স্কলারশিপ অর্জন করেন।
কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয় থেকে প্রথমবারের মতো জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন রাশেদুল। উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেলেও ওষুধবিজ্ঞানের প্রতি আগ্রহ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হন তিনি।
পড়াশোনার পাশাপাশি দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে কাজের অভিজ্ঞতা অর্জন করেন রাশেদুল। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। এছাড়া মন্ত্রণালয়ের ফার্মাসিস্ট লাইসেন্সিং কোর্সে পাঠদান এবং বিভিন্ন জনস্বাস্থ্য প্রকল্পে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি শিল্প মন্ত্রণালয়ে কর্মরত।
স্কলারশিপ অর্জনের অনুভূতি জানিয়ে রাশেদুল ইসলাম বলেন, মহান আল্লাহর রহমত এবং বাবা-মা, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় তিনি এ স্কলারশিপ অর্জন করেছেন। উচ্চশিক্ষা শেষ করে দেশের মেধাসম্পদ সংরক্ষণ ও প্রযুক্তির সঠিক বিকাশে অবদান রাখাই তার লক্ষ্য।
জানা গেছে, সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব মেধাসম্পদ সংস্থা একাডেমি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য শিগগিরই বিদেশে যাবেন রাশেদুল।
যে আই