• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নিরাপত্তা পরিষদ সংস্কারের তাগিদ খলিলুর রহমানের

দেশ টিভি ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৬, ২৩:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে রাজনৈতিক বাস্তবতায় জাতিসংঘের কাঠামো তৈরি হয়েছিল, বর্তমান বিশ্ব তার চেয়ে অনেকটাই বদলে গেছে। অথচ নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও স্থায়ী সদস্যপদের কাঠামোয় সেই পরিবর্তনের প্রতিফলন ঘটেনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ‘ওয়ান অন ওয়ান’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদের সংস্কার, ভেটো ক্ষমতার প্রয়োগ, রোহিঙ্গা গণহত্যার বিচার, জাতিসংঘের মাঠপর্যায়ের কার্যক্রম এবং নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক বাস্তবতায় ব্যাপক পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের কাঠামো এখনো ১৯৪৫ সালের অবস্থানে রয়ে গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বর্তমান বাস্তবতার প্রতিফলন থাকা জরুরি।

বিশেষ করে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আফ্রিকা মহাদেশের যথাযথ প্রতিনিধিত্ব না থাকাকে বড় ঐতিহাসিক বৈষম্য হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির স্থায়ী প্রতিনিধিত্ব নেই। আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হতে হবে, কোনোভাবেই আলোচনার বিষয়বস্তু হয়ে থাকা চলবে না।

নিরাপত্তা পরিষদ সংস্কারে অগ্রগতির কথা জানিয়ে সাধারণ পরিষদের সভাপতি বলেন, এ বিষয়ে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য তিনি ইতোমধ্যে কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন। তবে সংস্কার বাস্তবায়ন সহজ নয়। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী কিংবা অস্থায়ী সদস্যপদের কাঠামোয় পরিবর্তন আনতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ ক্ষেত্রে পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি ও প্রয়োজনীয় অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই রাতারাতি কাঠামোগত পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে এগোনোর ওপর গুরুত্ব দেন তিনি। নিজের সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি অর্জনই তার লক্ষ্য বলে জানান।

বিশ্বের বিভিন্ন সংঘাত ও মানবিক সংকট মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও কথা বলেন ড. খলিলুর রহমান। তিনি জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের পারস্পরিক স্বার্থের সংঘাত এবং ভেটো ক্ষমতার ব্যবহারের কারণে অনেক গুরুত্বপূর্ণ সংকটে পরিষদ কার্যকর সিদ্ধান্ত নিতে পারছে না।

এর ফলে যুদ্ধ ও সহিংসতা বন্ধের আন্তর্জাতিক উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন সংঘাত দীর্ঘস্থায়ী হচ্ছে। সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব গৃহীত হলেও নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের ভেটোর কারণে তা কার্যকর না হওয়ার ঘটনাও এ অচলাবস্থার অন্যতম উদাহরণ।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং জাতিসংঘের সদস্যপদ বাতিলের ক্ষমতা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের বিধান রয়েছে। তবে ইতিহাসে এ বিধানের প্রয়োগ অত্যন্ত বিরল। চীনের প্রতিনিধিত্ব পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনাটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদাহরণ।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধের বিচারিক নিষ্পত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকা তুলে ধরেন তিনি। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার কথা উল্লেখ করে জানান, এ মামলায় ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। তার মতে, আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় আন্তর্জাতিক বিচার আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার কারণে জাতিসংঘের সামগ্রিক কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে সংস্থাটির মাঠপর্যায়ের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন সাধারণ পরিষদের সভাপতি।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক সীমাবদ্ধতা দিয়ে জাতিসংঘের সামগ্রিক কার্যক্রমের মূল্যায়ন করা ঠিক হবে না। কারণ বিশ্বজুড়ে মানবিক সহায়তা, মানুষের জীবন রক্ষা এবং বিভিন্ন সংকটে জরুরি সেবা নিশ্চিত করতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তাকে অবাস্তব উল্লেখ করে তিনি বলেন, আজ যদি জাতিসংঘ বিলুপ্ত করা হয়, তাহলে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থেই আগামীকাল আবার একটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেবে। জলবায়ু সংকটসহ বৈশ্বিক সমস্যার সমাধানে তরুণ সমাজ ও সাধারণ মানুষের আস্থা এখনো এই আন্তর্জাতিক সংস্থার ওপর রয়েছে।

আরও পড়ুন

সাফের দুই সেমিফাইনাল ঘিরে ডিএমপির নির্দেশনা

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার মধ্যেও বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকরভাবে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে গেছে।

এ ক্ষেত্রে স্থানীয় প্রতিষ্ঠান, জাতীয় পর্যায়ের জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদের সরাসরি সেবা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছিল। এতে সীমিত অর্থায়নেও শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা সম্ভব হয়। কোনো কোনো ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল বলে জানান তিনি।

যে আই

  • জাতিসংঘ
  • খলিলুর রহমান
এ সম্পর্কিত আরও খবর
গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
আজ বাংলাদেশে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার
আজ বাংলাদেশে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X