• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম

স্কুল ও বসতবাড়ি ঘেঁষে অনুমোদনহীন ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও স্থানীয়রা

কুড়িগ্রাম প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

কুড়িগ্রামের রৌমারীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে স্কুল ও বসতবাড়ির পাশে অনুমোদনহীন ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও ধুলাবালিতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন তারা। একই সঙ্গে ইট পোড়ানোর প্রস্তুতি নেওয়ায় ভাটা চালু হলে আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সরেজমিনে দেখা যায়, উপজেলার চাক্তাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সীমানার অদূরেই মেসার্স ডিজিএল ব্রিকস অবস্থিত। বিদ্যালয় ও আশপাশের বসতবাড়ির এত কাছে ইটভাটা স্থাপন করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষার্থীরা জানায়, ভাটাটি চালু হলে কালো ধোঁয়া ও উড়ে আসা ধুলাবালি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। এতে পাঠদানে বিঘ্ন ঘটে। অনেক শিক্ষার্থী শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার সমস্যায় ভোগে বলেও জানায় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, প্রায় সাত-আট বছর ধরে ভাটাটি পরিচালিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারও ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। তাদের অভিযোগ, ভাটা চালুর পর ঘরবাড়িতে ধুলার আস্তরণ পড়ে, গাছে ফলন কমে যায় এবং ফসলি জমির উর্বরতা হ্রাস পায়। ধুলাবালির কারণে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলেও দাবি করেন তারা।

স্থানীয়রা আরও জানান, ইটভাটাটি চালু হলে এর কালো ধোঁয়া ও ধুলাবালির কারণে পরিবেশ দূষণের পাশাপাশি কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নির্দিষ্ট দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপনে বিধিনিষেধ রয়েছে।

এ বিষয়ে চাক্তাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে বিদ্যালয়ে গিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

ডিজিএল ব্রিকসের মালিক সাইফুর রহমান বাবলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

চুয়েটে নতুন উপাচার্যের যোগদান প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সমাজের যত অপকর্ম, নারীঘটিত সব কিছুর সঙ্গে বিরোধী দল জড়িত: এ্যানি

কুড়িগ্রামে জুয়ার আসরে অভিযান, ১২ জন গ্রেপ্তার

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল করিম বলেন, ডিজিএল ব্রিকসের কোনো বৈধ কাগজপত্র নেই। গত বছর ভাটাটিকে জরিমানা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির মাঝখানে হওয়ায় তাদের কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। রৌমারীতে কাগজপত্রহীন ছয়টি ভাটায় ইট পোড়ানো শুরু হলে অভিযান পরিচালনা করা হবে।

এমএস/

  • কুড়িগ্রাম
এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী
কুড়িগ্রামে জুয়ার আসরে অভিযান, ১২ জন গ্রেপ্তার
কুড়িগ্রামে জুয়ার আসরে অভিযান, ১২ জন গ্রেপ্তার
কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রামের চরাঞ্চলে বিশেষ মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৪০ রোগী
কুড়িগ্রামের চরাঞ্চলে বিশেষ মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৪০ রোগী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X