দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কমিটি ঘোষণার এক ঘণ্টার মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন রশিদ আহমেদ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে ভোলা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
১০ সদস্যের আংশিক কমিটিতে অ্যাডভোকেট জিয়াউর রহমানকে আহ্বায়ক, মো. মাকসুদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শরীফ হাওলাদার সাগরকে সদস্যসচিব এবং রশিদ আহমেদকে ২ নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়। আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কমিটি থেকে পদত্যাগের বিষয়ে রশিদ আহমেদ বলেন, এনসিপির ভোলা জেলা আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত ও সাংগঠনিক কারণে বর্তমানে এ পদে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে এনসিপির ভোলা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি কেবল জেলা কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছি, দল থেকে নয়।
যে আই