• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

জিয়াউর রহমানের উদ্যোগের ধারাবাহিকতায় তারেক রহমান উন্নয়ন করছেন: আব্দুল বারী

বগুড়া প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সময়েই তৈরি পোশাকশিল্প, পল্লী বিদ্যুতায়ন ও বিদেশে জনশক্তি পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল বারী বলেন, ‘আশেপাশের দেশের মুদ্রার অবমূল্যায়ন হলেও আমাদের দেশের মুদ্রাস্ফীতি হয়নি। নানা সংকটেও নতুন করে টাকা ছাপানো হয়নি। বর্তমানে যে বিদ্যুতের সমস্যা রয়েছে, সেটিও অতিদ্রুত সমাধান হয়ে যাবে।’

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান হলেও তিনি এখন সারা দেশের সন্তান। তবে বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। এ সময় বগুড়া বিমানবন্দর চালু, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।

সভায় আলোচনার ফাঁকে দেশের উন্নয়নে জিয়া পরিবারের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন আব্দুল বারী। স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোকেও। এ সময় জিয়াউর রহমানকে হত্যার প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশি বিদেশি চক্রান্তে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি শহীদ হন। কিন্তু তার গঠিত দল ও তার আদর্শ দেশের কোটি কোটি মানুষ ধারণ করে আসছেন।’

তিনি আরও বলেন, ‘১৯৯০ সালের গণঅভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সংসদীয় গণতন্ত্র চালু করেন। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং মেয়েদের বৃত্তির ব্যবস্থা করেন। ১৯৯১ সাল থেকে আমি তার অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেছি। কাছ থেকে তাকে দেখেছি। শহীদ জিয়া যেমন স্বচ্ছ ও সৎ মানুষ ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তেমনি স্বচ্ছ ও সৎ ছিলেন। রাষ্ট্রের একটি টাকাও অপচয় হোক এটি তারা কখনো মেনে নিতেন না।’

আরাফাত রহমান কোকোর প্রসঙ্গে তিনি বলেন, ‘তার সন্তান আরাফাত রহমান কোকো অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। বিদেশের মাটিতে তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের নেতৃত্বে রয়েছেন তাদেরই সন্তান তারেক রহমান। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরদিন থেকেই কাজ শুরু করেছেন। একজন প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিয়োজিত থাকেন। প্রধানমন্ত্রী সারাদেশের উন্নয়ন নিয়ে কাজ করছেন। তাই বগুড়াসহ এর আশেপাশের এলাকার উন্নয়নে তারা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন।’

এসময় তিনি সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সাথে নিজেদের দায়িত্ব পালনের ব্যাপারেও নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

লাউ, ফল আর হাঁস-মুরগি দিয়ে প্রিয় ওসিকে বিদায়

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া ৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন, বগুড়ার ৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল বাসেদ, বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমানসহ বগুড়ার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।

/অ

  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
  • উন্নয়ন
  • প্রধানমন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ
নড়াইলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে সমন্বয় সভা, পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের আহ্বান
নড়াইলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে সমন্বয় সভা, পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের আহ্বান
প্রধানমন্ত্রীর কথাও শুনুন, বিরোধী দলের কথাও শুনুন: শফিকুর রহমান
প্রধানমন্ত্রীর কথাও শুনুন, বিরোধী দলের কথাও শুনুন: শফিকুর রহমান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X