দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও অজ্ঞাত কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের সময় চাপা পড়ে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, সকালে ঢাকাগামী ‘ওয়েলকাম পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১২-৪০৭৯) বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত কনটেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সেখানে থাকা পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও কনটেইনারের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
যে আই