দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের সিও অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সিও অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতার মাধ্যমে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
এমএস/