দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার অনূর্ধ্ব-২০ বয়সী তরুণ খেলোয়াড়রা অংশ নেন। পুরুষ খেলোয়াড়দের পাশাপাশি নারী খেলোয়াড়দের অংশগ্রহণও ছিল। খেলা ঘিরে পুলিশ লাইন্স মাঠে দিনভর উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) ছাড়াও জেলা প্রশাসন, পুলিশ, কমিউনিটি পুলিশ ও ক্রীড়া সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের ভাষ্য, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে। একই সঙ্গে ক্রীড়ার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক আস্থা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
যে আই