দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রায়পুরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২ জন নারীর মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন নারীকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার ক্ষুদ্রঋণ দেওয়া হয়। ঋণের অর্থ দিয়ে তারা টেইলারিং, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও কুটিরশিল্পসহ বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগ করবেন।
ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী নিগারসহ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং পরিবারের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতেই প্রশিক্ষণের পর এ ক্ষুদ্রঋণ দেওয়া হয়েছে। ঋণের অর্থ সঠিকভাবে বিনিয়োগের মাধ্যমে উপকারভোগী নারীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমএস/