দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিএনপি।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পিরোজপুর পৌরসভার কুমারখালি এলাকার কাজীবাড়ি খালে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় খাল ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বিএনপির নেতাকর্মীরা।
পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন এবং পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা বলেন, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এ সময় স্থানীয় বাসিন্দাদের ঘরের আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়।
এমএস/