দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্যাসের সংকটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস গ্যাসক্ষেত্রের সি ব্লকের ২৮ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে দেশের মানুষ কিছুদিন ধরে সমস্যার মধ্যে রয়েছে। এর মধ্যে তিতাসের নতুন কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া স্বস্তির খবর।
তিনি বলেন, জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়ে ২০৩০ সালের মধ্যে ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২৭টি কূপের খননকাজ বর্তমানে চলমান। একই সঙ্গে জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের কাজও চলছে।
বিজিএফসিএল সূত্র জানায়, তিতাসের ২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর। প্রায় পাঁচ মাসের কাজ শেষে চলতি বছরের ২৭ মে কূপটির খনন শেষ হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।
খননকাজ শেষ হওয়ার পর প্রায় দুই মাস কূপটি থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৩২৫ থেকে ৩৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন ২৮ নম্বর কূপ যুক্ত হওয়ায় সরবরাহ আরও বাড়ল।
তিতাস গ্যাসক্ষেত্রের আরও চারটি কূপের পরীক্ষামূলক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন এসব কূপ উৎপাদনে এলে গ্যাসের সরবরাহ আরও বাড়বে বলে আশা করছেন তারা।
যে আই