দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
পুলিশের ভাষ্য, সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে মুনি (৪৫) নামে এক নারীকে তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলোতে যথাক্রমে ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০টি ইয়াবা ছিল। পরে মুনির সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২)কে গ্রেপ্তার করা হয়।
মুনি সুইপার কলোনির বাসিন্দা। মানিক নওগাঁ শহরের বাগবাড়ি পূর্বপাড়ার এবং শাওন খাস নওগাঁ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে একই অভিযানে সুইপার কলোনি এলাকা থেকে মাদক সেবন ও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২)কে গ্রেপ্তার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে এ অভিযান চালানো হয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই