দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন প্রকল্প বাড়ানোর পরিবর্তে বিদ্যমান প্রকল্পগুলো যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্রা এলাকায় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে সময় ও অর্থ—দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি এসব প্রকল্পের সুফলও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় নিরাপদ পানি নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে চলমান প্রকল্পগুলোর কাজ যথাসময়ে শেষ করার ওপর গুরুত্ব দিতে হবে।
এমএস/