দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা নগরীর অরণ্যপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে চকবাজার পুলিশ ফাঁড়ি। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিনসহ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অরণ্যপুর এলাকার নুর আলী মিয়ার বাড়িতে রাজু নামের এক নারীর ঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালিয়ে যান।
চকবাজার পুলিশ ফাঁড়ির আইসি তাপস চন্দ্র রায় জানান, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় জব্দ করা মদ থানায় হস্তান্তর এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএস/