দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় শামসুল আলম নামে আরও এক কৃষক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম কৈকুণ্ডা গ্রামের মৃত মারজেন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে চরের কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে রকিবুল ইসলাম ও শামসুল আলম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল আলম বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ‘দুঃখজনকভাবে রকিবুল ইসলাম মারা গেছেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
/অ