দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ না করার অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক ও উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ দাবি করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ।
একই সঙ্গে প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে সরকারি কোষাগার থেকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের বিনা মূল্যে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার দাবিও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করে এসব দাবি জানানো হয়। হাসপাতালের অব্যবস্থাপনা এবং অগ্নিকাণ্ডের পর হতাহত নিয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের পর প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে বক্তব্য দিয়েছিলেন। পরে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে হতাহতের তথ্য প্রকাশিত হয়।
তিনি বলেন, সত্যকে ধামাচাপা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই নৈতিক স্খলনের দায়ে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ময়মনসিংহ থেকে অপসারণ করতে হবে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের সিঁড়িগুলো বন্ধ থাকার বিষয়েও প্রশ্ন তোলেন ইমতিয়াজ। তার দাবি, ঘটনার দিন একটি সিঁড়ি ছাড়া বাকি চারটি সিঁড়ি তালাবদ্ধ ছিল।
তিনি বলেন, আটতলায় আগুন লাগার পর সাততলা থেকে রোগী ও স্বজনেরা নিচে নামতে শুরু করেন। একটি সিঁড়ি দিয়ে এত মানুষের নিরাপদে বের হওয়ার ব্যবস্থা কীভাবে সম্ভব সে প্রশ্নও তোলেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির বিষয়ে ইমতিয়াজ আহমেদ বলেন, “আমরা কোনো প্রশাসনিক তদন্ত কমিটি মানি না। উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। অগ্নিকাণ্ডে কতজন নিহত ও আহত হয়েছেন, তার সঠিক তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে।”
সমাবেশ থেকে নিহতদের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ, আহতদের বিনা মূল্যে বিশেষায়িত চিকিৎসা এবং হাসপাতালের অব্যবস্থাপনা দ্রুত দূর করার দাবি জানানো হয়।
যেভাবে আগুন লাগে
গত সোমবার বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে আগুন লাগে। এতে লিফটটির বাইরের আবরণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার পর হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগী ও স্বজনেরা আতঙ্কে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে আহত হন।
এ ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য সামনে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন এখন পর্যন্ত দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে বলে দাবি করেছে ময়মনসিংহ মঞ্চ।
যে আই