দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ এবং গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে বলা হয়েছে।
জেলা প্রশাসনের এই উদ্যোগের আগে হাসপাতাল কর্তৃপক্ষও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আগুন লাগে। আগুনের সঙ্গে সঙ্গে ভবনের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এ সময় সিঁড়িতে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যুর দাবি করেছেন স্বজনেরা। তারা জানান, নিহতরা হলেন ফুলবাড়িয়ার শাহজাহান মনির (৪৫), রমজান আলী (৩৮), তারাকান্দার কুলসুম আক্তার (৩৫) এবং নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০)।
স্বজনদের অভিযোগ, আগুন লাগার পর রোগী ও স্বজনদের নিরাপদে বের করে আনতে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এ কারণে আতঙ্কের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতাল ব্যবস্থাপনায় কোনো ধরনের ঘাটতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
যে আই