দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএমের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরস্কারের স্মারকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ওসি মানবেন্দ্র বালোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং গোয়েন্দা কার্যক্রম আরও গতিশীল করতে ওসি মানবেন্দ্র বালোর এ অর্জন ডিবি পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে।
এমএস/