দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গেণ্ডারিয়া সামিবাগ মুন্সিরটেক এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঘটনা ঘটে। আহতরা হলেন- আশা আকতার (২০), চা দোকানি আলমগীর (৩৩) ও সিয়াম (১৮)। আহতদের দাবি তারা সবাই পথচারী।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় ও আশার ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
কেএম