দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার গুলশানের ডিপ্লোমেটিক জোনে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে পাকিস্তান হাইকমিশন এলাকার পাশ থেকে মো. সাঈফ ইমরান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি সিলেট জেলায়।
রোববার (৩০ আগস্ট) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাঈফ ইমরানের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি রেইনকোট, একটি মোবাইল ব্যাকপ্যাক, ডিজিএফআইয়ের চিহ্নযুক্ত একটি কালো মানিব্যাগ, সেনাবাহিনীর লোগোযুক্ত চাবির রিংসহ দুটি চাবি এবং দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
মুঠোফোন দুটির একটি আইফোন ১১ এবং অন্যটি স্যামসাং এ১০এস। এছাড়া তার কাছ থেকে একটি অনিবন্ধিত সাদা রঙের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সাঈফ ইমরান স্বীকার করেন, তিনি ডিজিএফআই বা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নন। পরে ডিজিএফআই কর্মকর্তাদের মাধ্যমে তার পরিচয় যাচাই করা হয়। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, শনিবার রাত সোয়া সাতটার দিকে পাকিস্তান হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্ক করার সময় ওই ব্যক্তি নিজেকে ‘সাইফ ইমরান এডি, ডিজিএফআই’ হিসেবে পরিচয় দেন। তার পোশাক ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। গুলশান থানার ওসি বলেন, শনিবার রাতে পাকিস্তান হাইকমিশন এলাকা থেকে সাঈফ ইমরানকে আটক করা হয়। এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কেএম