দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিখোঁজ বাবা আবদুল কুদ্দুসের সন্ধান চেয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ছেলে মোঃ ফেরদৌস মিয়া (৩৫)।
শনিবার (৪ জুলাই) ভাটারা থানায় সাধারণ ডায়েরীটি করা হয়।
জিডিতে উল্লেখ করা হয়, “আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ ফেরদৌস মিয়া (৩৫), পিতা: আবদুল কুদ্দুস, মাতা সফরা বেগম, জাতীয় পরিচয় পত্র নং ২৮১৯১৯৯৪৯৪ ঠিকানা (স্থায়ী) গ্রাম-শিলাউড়া, ইউনিয়ন/ওয়ার্ড সুলতানপুর, থানা ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া ও ঠিকানা(বর্তমান)-বাড়ী-২৫২, রোড-০১, বসুন্ধরা আবাসিক ব্লক-বি, ১৭ নং ওয়ার্ড (সিটি কর্পোরেশন), ভাটারা, ঢাকা, ঢাকা, মোবাইল নং -০১৩১২৪৮২৩৮৫।”
এই মর্মে জানাইতেছি যে, “আমার বাবা গত ০৩/০৭/২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ১:৩০ ঘটিকায় ভাটারা থানাধীন বাড়ী-২৫২, রোড-০১. বসুন্ধরা বি-ব্লক স্থান হইতে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করিয়া তাহার কোন সন্ধান পাওয়া যায় নাই। বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য সধারর ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
নিখোঁজ ব্যক্তির বিবরণ দিয়ে জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ ব্যক্তির নাম- আব্দুল কুদ্দুস, ঠিকানাঃ-বাড়ী-২৫২, রো০১. বসুন্ধরা বি-ব্লক, ভাটারা, ঢাকা-১২২৯, বয়সঃ-৬৩।
শারীরিক বর্ননাঃ- শ্যাম বর্ণের ও মুখে দাড়ি রয়েছে।
পেষাক-পরিচ্ছদঃ- লুঙ্গি ও সাদা পাঞ্জাবী মাথায় টুপি পড়া ছিলো।
এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জনা সাধারণ ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।”
যদি কেউ নিখোঁজ মানুষটির সন্ধান পেয়ে থাকেন তাহলে মো. ফেরদৌস মিয়ার এই মোবাইল-০১৩১২৪৮২৩৮৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
কে