দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
শনিবার (৪ জুলাই) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের জন্য স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পর্যটনমন্ত্রীর কর্মসূচি
বিকেল সাড়ে ৪টায় গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ATJFB Airlines Football Championship (AFC) ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
ছায়া সংসদ বিতর্ক
সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলন
গ্রিন লাউঞ্জে ‘The Devastating Impacts of North Dhaka 42.5 MW WTE PP’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন
দুপুর আড়াইটায় বনানীর শেরাটন ঢাকার বলরুমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
/অ