দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে দগ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় শুক্রবার (২৬ জুন) মধ্যরাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ এনেছে। তবে, এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। এছাড়া ভবনের ভিতরে কেউ আছে কিনা সেজন্য আমাদের সার্চ অভিযান চলছে।
এর আগে রাত সোয়া ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
কে