দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ এবং সবুজ শহর ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ভাইগদিয়া,মানিকদিয়া, সবুজবাগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পরিবেশ সচেতন নাগরিক, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপণ করা হয়। পাশাপাশি পূর্বে রোপিত গাছগুলোর পরিচর্যা, আগাছা পরিষ্কার এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরায়ণের ফলে হারিয়ে যাওয়া সবুজ ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
সবুজ শহর ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ‘আজকের একটি গাছ আগামী দিনের নির্মল বাতাস, সুস্থ পরিবেশ ও নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারে।’
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
/অ