দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক নির্বাচনী অঙ্গীকার হিসেবে বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়নকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁও-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মাঠপর্যায় থেকে বিভিন্ন কর্মপর্যায় পর্যন্ত জলবায়ু সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, সম্প্রতি পালিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং সেগুলোর সফল বাস্তবায়নের রূপরেখা নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
এ সময় দেশব্যাপী বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।
সরকারের এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
এমএম