দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে দীর্ঘ ছুটি থাকায় এবার ফিরতি যাত্রার চাপ তুলনামূলকভাবে কম দেখা গেছে। সোমবার থেকে অফিস-আদালত খুলে যাওয়ায় অনেকেই হাতে সময় রেখে আগেভাগেই ঢাকায় ফিরছেন।
অন্যদিকে, যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি, তারা এখন পরিবার নিয়ে গ্রামের উদ্দেশে রওনা হচ্ছেন। এতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায় ভিন্ন চিত্র। একদিকে ঢাকামুখী যাত্রীদের ভিড়, অন্যদিকে ঢাকা ছাড়ছেন অনেকে। ফলে স্টেশন এলাকায় দুইমুখী যাত্রী চলাচলে কিছুটা ব্যস্ততা লক্ষ্য করা গেছে।
এমএস/