দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
শনিবার (২৩ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর
সকাল ৯টায় সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
সড়ক পরিবহনমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাণিজ্যমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে ‘কর্মসংস্থানে টেকসই উত্তরণ: টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি
সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিচতলার হলে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বেলা ১১টায় সিরডাপ মিলনায়তনে ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন?’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বিকেল সাড়ে ৪টায় আজিমপুর গৌরে শহীদ মাজার এলাকায় লালবাগ চান তারা মসজিদের জানাজা ঘরের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
পানি সম্পদমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘জাতীয় নদী দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় গাবতলী পশুর হাট পরিদর্শন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এ পরিদর্শনের আয়োজন করা হয়েছে।
/অ