দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের কড়ইকান্দি গ্রামের আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৪৮) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনুমিয়ার ছেলে সবুজ (৩৫)।
জানা গেছে, ২০ দিন ধরে ঝিনু মার্কেট এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। প্রতিদিনের মতো শনিবারও ড্রেন নির্মাণের জন্য মাটি কাটছিলেন তারা। এ সময় একটি বাড়ির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে গুরুতর আহত হন শ্রমিকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার কাজ করে। পরে আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ।
জেডএ