দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তের, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
রিজভী
জাসাসের আয়োজনে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নতুন পাঁচটি নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তারেক রহমানের পক্ষে গণসংযোগ
বিকেল ৩টায় জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে গুলশান-১ (নাভানা টাওয়ার) এর সামনে থেকে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু হবে। এদিকে বিকেল ৪টায় তারেক রহমানের পক্ষে ইসিবি চত্বর এলাকায় লিফলেট বিতারণ ও গণসংযোগ করবেন ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
জুলাই শহীদ পরিবার
বেলা ১১টায় জুলাই চব্বিশের বীর শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এর উদ্যোগে বিচার দাবি এবং আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারের লক্ষ্যে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সেনাবাহিনী
সকাল সাড়ে ১০টায় গুলিস্তানের জাতীয় ফুটবল স্টেডিয়ামে সেনাবাহিনী প্রধান কর্তৃক ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় সভা। বেলা সাড়ে ১১টায় একই স্থানে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
গোলটেবিল বৈঠক
বাংলাদেশ রিসার্চ এনালাইসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) সকাল সাড়ে ১০টায় দি ডেইলি স্টার ভবনে ‘জাতীয় নির্বাচন ২০২৬: ভোট কারচুপি’ রোধে নাগরিক সচেতনতা ও প্রতিরোধ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
মামুনুল হক
বেলা ১১টায় ময়মনসিংহ-২ আসনে নির্বাচনী জনসভা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। দুপুর ১২টায় ময়মনসিংহ-১ আসনে নির্বাচনী জনসভা করবেন তিনি। দুপুর ১টায় নেত্রকোনা-১ আসনে নির্বাচনী জনসভা করবেন মামুনুল হক। বিকেল ৩টায় কিশোরগঞ্জ-১ আসনে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করবেন তিনি। বাদ মাগরিব কিশোরগঞ্জ-৬ আসনে নির্বাচনী পথসভা করবেন মামুনুল হক। সন্ধ্যা সাড়ে ৭টায় নরসিংদী-৩ আসনে নির্বাচনী জনসভা করবেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী
রেলওয়ে ভবনে জোহরের সালাত আদায় এবং কর্মচারী, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। দুপুর ২টা থেকে গণপূর্ত থেকে নির্বাচনী গণসংযোগ করবেন তিনি। বিকেল ৩টায় নেতার মাজার ও হাইকোর্ট কলোনিতে নির্বাচনী জনসংযোগ করবেন নাসীরুদ্দীন। বিকেল ৪টায় ঢাকা ট্রেড সেন্টারে আসরের নামাজ আদায় ও নির্বাচনী জনসংযোগ করবেন তিনি। কাকরাইল মসজিদে মাগরিবের নামাজ আদায় করবেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এরপর শেগুনবাগিচায় নির্বাচনী অফিস উদ্বোধন করবেন। বাদ এশা সেগুনবাগিচায় নকশী টাওয়ারে সোসাইটির সঙ্গে মতবিনিময় করবেন।
/অ