দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
শুক্রবার (৩০ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপি
জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর দুপুর ২টায় রংপুর ঈদগাহ ময়দানে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারম্যান অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সকাল ১০টা থেকে সূত্রাপুর থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা করবেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
জামায়াত আমির
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় সফর৷ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকালে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।
এরপর বেলা ১১টায় নোয়াখালী, বিকেলে সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় লাকসাম এবং সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লায় নির্বাচনী জনসভা করবেন জামায়াত আমির।
নাহিদ ইসলাম
সকাল ৯টা পর্যন্ত আফতাবনগরের আড্ডার মোড়ে গণসংযোগ করবেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর সকাল ৯টা থেকে আনন্দনগর, বৈঠাখালী, পাচতলা বাজার, পোস্টঅফিস ও ডিআইটি মাঠে পথসভা করবেন তিনি। বেলা সাড়ে ১১টার থেকে বৌদ্ধ মন্দির, মেরুল মন্দির পরিদর্শন করবেন নাহিদ ইসলাম। পরে মেরুল মসজিদে জুমার নামাজ আদায় করবেন তিনি।
বিকেল ৩টায় গুলশানের হোটেল লেকশোরে জাতীয় নাগরিক পার্টির ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ ঘোষণা করবেন নাহিদ।
হাতপাখার প্রার্থী মো. ইবরাহীম
বিকেল ৩টায় ডেমরা সারুলিয়া গরুর হাট প্রাঙ্গণে ঢাকা-৫ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মো. ইবরাহীম নির্বাচনী জনসভা করবেন। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক
সকাল ১০টায় তেজগাঁও থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করবেন ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল মার্কার সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক। বেলা ১১টায় গণসংযোগ করবেন। নিউ ইস্কাটন বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। বিকেল ৩টায় তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন সাইফুল হক।
র্যাবের ব্রিফিং
ময়মনসিংহ জেল কারাগার থেকে পলাতক ৩ কয়েদি গ্রেফতারের বিষয়ে বেলা ১১টায় ব্রিফিং করবেন র্যাব-১৪ এর অধিনায়ক।
বিক্ষোভ কর্মসূচি
বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবি–সংক্রান্ত বিষয়সমূহ যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটিকে অনতিবিলম্বে বাতিলের দাবিতে এবং ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ কর্তৃক আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিচালিত উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটে বাদ জুমা একযোগে বিক্ষোভ কর্মসূচি করবে কারিগরি ছাত্র আন্দোলন।
/অ