দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘হিম উৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি শুরু হওয়া এ উৎসব বুধবার ২৮ জানুয়ারি শেষ হচ্ছে।
আয়োজকরা জানান, নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই উৎসবটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যেই আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত শিক্ষাজীবনের মাঝখানে এমন আয়োজন সময়োপযোগী বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
সাধারণ শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসকেন্দ্রিক চাঁদাবাজি, হ্যারাসমেন্ট ও ছিনতাইসহ নানা নেতিবাচক ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে চাপে রয়েছেন। এই প্রেক্ষাপটে যে সংগঠনেরই হোক, এমন বিনোদনমূলক ও ইতিবাচক আয়োজন প্রশংসনীয় বলে তারা মনে করেন।
উৎসবে মেহেদি কর্ণার, বিভিন্ন স্টল, সাংস্কৃতিক আয়োজন, পিঠাপুলি, মেয়েদের প্রসাধনী সামগ্রী এবং নারী শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এমএস/