দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বুধবার (২৮ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপির কর্মসূচি
দুপুর ১টায় ইসিবি চত্বর, মানিকদি বাজার, আমতলা ও ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা-১৭ আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেবেন নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
জামায়াত আমিরের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় ইব্রাহিমপুরে গণসংযোগ, বিকেল ৩টায় মনিপুর স্কুলে মহিলা সমাবেশ, সন্ধ্যায় ঢাকা ১৫ আসনে গণসংযোগ।
ইশরাক হোসেনের কর্মসূচি
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সকাল ১০টা থেকে ওয়ারী থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের গোপীবাগ ৮ম গলির মুখ থেকে শুরু করে পর্যায়ক্রমে গোপীবাগ ৮ম গলি, মতিন সাহেবের বাড়ি ৭ম গলি, গোপীবাগ রেলগেট, বিন্দু গলি, বয়েজ ক্লাব, তারেক ভাইয়ের বাসা, হুমায়ন সাহেবের বাড়ি, মুক্ত ভাইয়ের বাসা, ৯৯-এর মোড়, ফুলকুড়িঁ স্কুল, ব্রাদার্স ক্লাব, প্যায়াদাপাড়া গলি, আরিফ ভাইয়ের বাসা, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, ২৭ স্টুডিও, জয়কালি মন্দির, সেলিম ভাইয়ের বাসা, ফকিরবানু, রাজধানী মার্কেট, কে এম দাস লেন, হুমায়ন সাহেবের রেলগেট, গোবিনপুর, মান্নান সাহেবের বাসা, হক সাহেবের বাড়িসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করবেন।
নাহিদ ইসলামের কর্মসূচি
এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত নাহিদ ইসলাম সকাল ৭টা থেকে ২১ নম্বর ওয়ার্ডের হাতিরঝিল এলাকায় ‘ভোরের সাথী’ শরীরচর্চা গ্রুপের সঙ্গে (৭:০০-৮:০০), মেরুল বাড্ডা ও দক্ষিণ বাড্ডা এলাকায় বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানে (৮:০১- ১:০০), গুদারাঘাট ছয় তলা মসজিদ এলাকায় (বিকেল ৪:৩০-৫:৩০), বাড্ডা হাইস্কুল থেকে মেরুল বাড্ডা পর্যন্ত (বিকেল ৫:৩১-৭:১৫), মেরুলবাড্ডা এলাকায় বাড়িওয়ালা ও যুবকদের নিয়ে উঠান বৈঠক (রাত ৮:১৫-৯:০০) এবং স্থানীয় ভোটার বাড়িওয়ালাদের নিয়ে উঠান বৈঠক (রাত ৯:০১-১০:০০) করবেন।
/অ