দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
নির্বাচনী গণসংযোগ
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর ১০ ও বেনারসি পল্লীসহ ঢাকা-১৬ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক।
সকাল ১০টা থেকে সারাদিন গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করবেন ঢাকা-০৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এদিন লোহার পূলস্থ জহির রায়হান নাট্য মঞ্চ থেকে শুরু করে পর্যায়ক্রমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি পথসভা ও গণসংযোগ করবেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পঞ্চম নির্বাচনী প্রচার প্রচারণা উপলক্ষে দুপুর ২টায় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেলা ১১টার মধ্যে ঢাকার বাসা থেকে রওনা হওয়ার কথা রয়েছে।
ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রচারণা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুস সালাম। দুপুর ২টায় মহাখালী কড়াইল মায়ের দোয়া স্কুল মাঠ, বউবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিকেল সাড়ে ৩টা থেকে নির্বচনী গণসংযোগ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সম্মিলিত ১০ দলীয় ঐক্যের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচি
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট থেকে পদযাত্রা শুরু হয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সেনাপ্রধানের কর্মসূচি
সকাল ১০টায় রংপুর এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সকাল সোয়া ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অন্যান্য
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পূর্বাপর কর্তৃক ‘গণভোট ও রাষ্ট্র সংস্কার: জনগণের সিদ্ধান্ত, রাষ্ট্রের ভবিষ্যৎ’ শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হয়েছে।
বিকেল ৩টায় সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে গণমাধ্যম সংস্কার: স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয়’ শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।
/অ