দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার মিমি (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে গুলশান থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহতের বোনজামাই নূর নবী জানান, খবর পেয়ে আজ (রোববার) দুপুরে খাগড়াছড়ি থেকে ঢাকায় এসে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পৌঁছাই। পরে জানতে পারি, আমার শালিকে কে বা কারা গলা কেটে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় আমার স্ত্রী শাহিদা বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, আমার শালীর এর আগে দুটি বিয়ে হয়েছিল। প্রথম পক্ষের ঘরে তার মারিয়া নামে পাঁচ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তবে কে বা কারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। মরদেহ দাফনের জন্য আমরা গ্রামে নিয়ে যাচ্ছি।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত আনুমানিক ১টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ওই ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই ভাড়া বাসায় দুই নারী একসঙ্গে থাকতেন। সাদিয়া আক্তার মিমি একটি বিউটি পার্লারে কাজ করতেন।
কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আরএ