দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরে সানজিদা ইসলাম মিম (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর স্বজনদের দাবি, অভিমানে আত্মহত্যা করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ১০ নম্বর এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মিম মিরপুর ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বরগুনার চাঁদখালি এলাকায়।
নিহতের ভাই সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, আমার বোন মেধাবী ছাত্রী ছিলেন। আমাদের সবার অগোচরে একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়েছিল। ওই ছেলের সঙ্গে অভিমান করে আজ সকালের দিকে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখেন।
এরপর বেশ কিছু সময় পেরিয়ে গেল তার কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে আমার বোন। পরে দ্রুত অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, আমার বোন ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এবি/