দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি গেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানা এলাকার লেকসার্কাস রোডের ‘শাহজালাল গেস্ট হাউজ’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২)।
কলাবাগান থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই গেস্ট হাউজে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ওই তিন যুবক ও তিন নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ৭৪ ধারায় মামলা করা হয়েছে।
আজ (বুধবার) তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
কলাবাগান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক মর্যাদা বজায় রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
/অ