দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা (এনইআইআর) বাস্তবায়নের প্রতিবাদে এবং গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান নেওয়া মুঠোফোন ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের ওপর টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তিন দফায় এই লাঠিচার্জ করা হয়। পাল্টা ব্যবসায়ীদের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
সরেজমিনে দেখা যায়, এনইআইআর চালুর প্রতিবাদে, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে সকাল রোববার ১১টার দিকে বাংলামোটর মোড় থেকে মিছিল নিয়ে এসে কারওয়ান বাজার মোড় অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
এর ফলে কারওয়ান বাজার মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন৷

এরপর মুঠোফোন ব্যবসায়ীরা কাঁঠালবাগানের দিকে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর তারা আবার কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে পুলিশ দুই দফায় জলকামানের পানি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাল্টা বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
বর্তমানে সেখানে পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছেন। বিক্ষোভকারীরা বসুন্ধরা সিটি শপিংমলে অবস্থান করছেন।
কে