দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কারওয়ান বাজারের মাছপট্টি রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৭ বছর।
রোববার (২৩ জুলাই) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই ইউসুফ জানান, আমরা খবর পেয়ে কাওরান বাজারের মাছপট্টি এলাকা থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখান রাত পৌনে ১টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। কোন ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে সেটি এখনও জানতে পারিনি। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।