দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর হাতিরঝিলে লাফ দিয়েছে রিয়া (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থীর। তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (২২ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার কিছু পর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে রিয়া। তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন। কিন্তু তিনি রিয়াকে আর খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রিয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই হকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এসআই সুজন বলেন, হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে ব্রিজ থেকে দু-একজন লাফ দিচ্ছে এমন খবর পাই। এ ঘটনায় এক পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১টার দিকে রিয়া নামে ২০২৪ সালের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।