• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: হাবিব

যুবায়ের আহমাদ সাব্বির
  ১৫ ডিসেম্বর ২০২৫, ২০:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণ এবং জনগণের কল্যাণ। নির্বাচিত হই বা না হই, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে—ইনশাআল্লাহ।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর নবিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে ৭৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমরা বিজয়ের মাস ডিসেম্বর উদযাপন করি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার স্মারক। এই স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছে। তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন।’

তিনি বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং জনগণই রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে। কিন্তু দুঃখজনকভাবে যুগে যুগে স্বৈরাচাররা এসে সেই গণতন্ত্র ধ্বংস করেছে। এখন নতুন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।’

হাবিব আরও বলেন, ‘আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী নেতাকর্মীদের স্মরণ করছি। সাম্প্রতিক জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগও আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করা হবে সুচিকিৎসা। আমরা চাই দেশের প্রতিটি মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পাক।’

তিনি বলেন, ‘এই এলাকা এখনো পুরোপুরি উন্নয়নের ছোঁয়া পায়নি। এখানকার মানুষের অনেক মৌলিক চাহিদা রয়েছে। আমরা যারা এই এলাকার সন্তান, আমাদের দায়িত্ব হলো সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা।’

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং তার নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম আরও বেগবান হোক।’

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সহযোগী সংগঠন এবং উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় ৭৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি/

  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।